শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের নতুন মহাপরিচালক হলেন নাজমুল আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হয়েছেন মো. নাজমুল আলম। তিনি ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) হিসেবে কর্মরত ছিলেন। রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে এই পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে মো. নাজমুল আলম বদলিপূর্বক দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। কর্মকর্তার এই বদলির আদেশ জরুরি ভিত্তিতে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এই নিয়োগের মাধ্যমে নতুন দিকনির্দেশনা ও শক্তি পাবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে দুর্নীতি দমন কমিশন।

পোস্টটি শেয়ার করুন