বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর ঘটনায় জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা বরখাস্ত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্মতি ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কারণে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে বলেন, মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে নাম radiation করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমে যা বলা হয়েছে তা মূলত দুই সপ্তাহ আগের একটি ঘটনাকে নিয়েই। ওই সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চিঠি সম্পর্কিত বিষয় আমিরকে কিছুটা জানালেও সেটি ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছিলেন। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, চিঠির বিষয়বস্তু সম্পর্কে আমিরকে দেওয়া ব্রিফিং বাস্তবতার সঙ্গে খাপ খায়নি।

বিশেষ করে চিঠিতে ‘মন্ত্রীর পদমর্যাদা’ চাওয়ার যে অংশটি ছিল, তাতে জামায়াত আমিরের কোনো সম্মতি ছিল না। বিষয়টি স্পষ্ট হলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন এবং অধ্যাপক মাহমুদুল হাসানকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

জামায়াত জানায়, বিভ্রান্তি পরিষ্কার করতে দলের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে যোগাযোগ করা হয়েছে এবং তাঁকে জানানো হয়েছে যে চিঠির বিষয়ে জামায়াত আমির অবগত ছিলেন না। একই সঙ্গে আগের উপদেষ্টা অপসারণ ও নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন