বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ক্রীড়াঙ্গনে একটি ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার, ১৪ এপ্রিল, রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’ অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের মানুষ অংশগ্রহণ করেন। এই আয়োজনের মূল আকর্ষণ ছিল দেশীয় হারিয়ে যাওয়া ১২টি ঐতিহ্যবাহী খেলার প্রদর্শনী, যা দীর্ঘদিন পরে আবার কিছুক্ষণ জন্য ফিরে আসে জীবন্ত রূপে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি এই অনুষ্ঠানে বক্তব্য দেবার সময় দেশের লোকজ খেলাধুলাকে বিশ্ব দরবারে পরিচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।