রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ার আবু সাইদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মনোনীত

মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা আবু সাইদ আহমদকে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নতুন ঘোষণা অনুযায়ী তাকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়।

অবশ্য এরআগেই তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকা আবু সাইদ আহমদ ২০০৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেছেন। পরে ২০২৩ সালে গঠিত কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্মসম্পাদক পদমর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে কাজ করেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতি থেকে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় তিনি ঢাকার তৎকালীন ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মতিঝিল থানা যুবদলের সহসভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

বর্তমানে আবু সাইদ তাঁর পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। রাজনৈতিক কার্যক্রম ও দলীয় কাজের মাধ্যমে তিনি অনশীর্ষভাবে দলের সঙ্গে সক্রিয় সংযোগ রেখেছেন।

পোস্টটি শেয়ার করুন