শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা তারেক খাঁনের মানবিকতায় গৌড় চন্দ্র পেলেন হুইলচেয়ার

প্রায় দুই দশক আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ফলে পঙ্গুত্ব বরণ করেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়ার বাসিন্দা শ্রী গৌড় চন্দ্র। দীর্ঘদিন ধরে হুইলচেয়ার না থাকায় তার নিত্য চলাফেরা ছিল এক ক্রমশ কষ্টকর সংগ্রাম; অসহায়ত্বই ছিল তার সঙ্গী।

স্থানীয়রা বিষয়টি জানিয়ে দেওয়ার পর মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক খাঁন মানবিক উদ্যোগ নিয়েছেন। জনতার সহমর্মি মনোবৃত্তি থেকে গৌড় চন্দ্রকে একটি হুইলচেয়ার উপহার দেন।

হুইলচেয়ার হাতে পেয়ে আবেগে ভেঙে পড়েন গৌড় চন্দ্র। বহুদিন পর চলাফেরার আশার আলো দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকাবাসীর কাছে তার ধন্যবাদ জানান। উপস্থিত লোকজনও তারেক খাঁনের এই তৎপরতা ও মানবিক উদ্যোগের প্ৰশংসা করেন।

তবে সভায় শুধু হুইলচেয়ারের বিষয়েই আলোচনা রাখেননি এলাকাবাসী। একই গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার একটি অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হওয়ায় তারা তারেক খাঁনের কাছে সেটি সংস্কারের আবেদন জানান। সমস্যাটি শুনে তিনি জানান, নিজ অর্থায়নে অতি শীঘ্রই ওই রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

স্থানীয়দের ভাষায়, একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং গ্রামের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এগিয়ে আসা—এই উদ্যোগ প্রশংসার যোগ্য। তারা আশা জানান, এমন মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের মধ্যে আরও অনেককে অনুপ্রাণিত করবে যাতে অধিক মানুষ মানুষের পাশে দাঁড়ায়।

পোস্টটি শেয়ার করুন