রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে এক দশক পর ২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ এক দশক পলাতক থাকার পর ২২ মামলার ওয়ারেন্টভুক্ত জসীম উদ্দিন (৫০)কে গ্রেফতার করেছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত জসীম উদ্দিন উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষীরা গ্রামে বাস করেন; তিনি ওই গ্রামের আমির আলীর ছেলে। থানাপুলিশ জানায়, জসীমের বিরুদ্ধে বিভিন্ন মামলার ২২টি ওয়ারেন্ট মুলতবি ছিল। পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে বেড়াচ্ছিলেন।

ওসি মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানায়, তার বিরুদ্ধে থাকছে ১টি জিআর সাজা ওয়ারেন্ট, ২টি সিআর সাজা ওয়ারেন্ট, ২টি জিআর ওয়ারেন্ট এবং ১৭টি সিআর ওয়ারেন্ট।

ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে এক দশক পর গ্রেফতার করতে পেরেছি।’ গ্রেফতারের পর তাকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন