সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ জ্বালানি তেল মজুত-পাচার রোধে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে সাধারণ জনগণের সহায়তা আকৃষ্ট করতে সরকার সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে। সূত্রানুযায়ী, যারা কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুদ করে বা তেল পাচারের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করার জন্য স্থানীয় প্রশাসনকে তথ্য প্রদানকারী নাগরিকদের অর্থগত পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদত্ত তথ্যের সত্যতা যাচাই করা হবে এবং যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের টাকা প্রদান করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়ম বন্ধ করে জ্বালানি পণ্যের স্বাভাবিক জথা নিশ্চিত করা।

সরকার জনগণের সরাসরি অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে অনুরোধ করেছে যে, সঠিক ও প্রাসঙ্গিক তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করলে তদনুযায়ী পুরস্কার পাওয়া যাবে। স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয় এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করেছে।

পোস্টটি শেয়ার করুন