নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামে মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন একই গ্রামের ১১ বছর বয়সী আরাফাত রহমান এবং ১০ বছর বয়সী নূর মোহাম্মদ আলী। আরাফাত মিন্টুর ছেলে এবং নূর রাজুর ছেলে। তারা স্থানীয় পূর্ণকলস প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে দুজনই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও তারা বাড়ি ফিরতে না দেখে স্বজনরা তাদের খোঁজ করতে শুরু করেন। পুকুরের পাশে তাদের পরিহিত কাপড় দেখে পরিবারের লোকজন সন্দেহ করতে থাকেন।
তারপর পুকুরে তল্লাশি চালিয়ে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষনা করেন।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় স্থানীয়রা বিমর্ষ ও শোকাহত; পরিবারের সদস্যরা এখনও মর্মাহত বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল ও পরিস্থিতি সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে।