বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার, ১০ মার্চ, বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট আফাদ এর উদ্যোগে এই সভা তাদের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় কার্তিক চন্দ্র সেনের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, এবং শিফট্টার সোচ্চার ফোকাল রেশমা সুলতানা।

বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, এতে সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষাগত দিক থেকে নেতিবাচক প্রভাবের বিস্তারিত আলোচনা করেন। তারা সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়া, কিশোর-কিশোরীদের শিক্ষাগত অগ্রগতি বজায় রাখা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক নজরদারি জোরদার করার ওপর গুরুত্ব দেন।

সচেতনতা সভায় ইমাম, পুরোহিত, কাজি, ঘটক, ইউনিয়নের নারী-পুরুষ জনপ্রতিনিধি, কিশোর-কিশোরী, যুবক-যুবতি, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই আলোচনা ও উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে সমাজে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি এর প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন