দেশের অর্থনীতি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা দেশের অর্থনৈতিক সক্ষমতার এক গুরুত্বপূর্ণ অর্জন। ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট জিডিপি ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা (প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।) বুধবার (১০ জুন) বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করে।
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি সাময়িকভাবে ৪.১৪ শতাংশে পৌঁছেছে, যা আগের অর্থবছরের ৩.৪৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি। তবে, প্রবৃদ্ধির এই ইতিবাচক ধারা সত্ত্বেও বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে কিছু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, কৃষি খাতে ইতিবাচক আবহ বজায় রয়েছে। চলমান অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২.৭৮ শতাংশ, যা আগের বছরের ২.৪২ শতাংশের তুলনায় ০.৩৬ শতাংশ বেশি। তবে, শিল্প খাতে প্রবৃদ্ধির গতি কিছু কমে এসেছে। শিল্প খাতে প্রবৃদ্ধি বর্তমানে ২.৮৬ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩.৭১ শতাংশ। এর ফলে শিল্প খাতে প্রবৃদ্ধির হার ০.৮৫ শতাংশ কমে গেছে।
সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এই খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪.৫৯ শতাংশ, যা আগের অর্থবছরের ৪.৩৫ শতাংশ থেকে ০.২৪ শতাংশ বেশি।
অপরদিকে, জিডিপির সঙ্গে বিনিয়োগের অনুপাত কমে দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশে, যা গত বছরের ২৮.৫৪ শতাংশ ছিল। একইভাবে, দেশজ সঞ্চয় হার কমে ২১.৩৮ শতাংশে আসলে, এবং জাতীয় সঞ্চয় হার কমে গেছে ২৬.৯৩ শতাংশে। এসব পরিবর্তনের মধ্যে দেশের অর্থনৈতিক প্রবণতা ও গৃহীত উন্নয়ন কার্যক্রমের অঙ্গাঙ্গী এই চিত্র ফুটে উঠছে।