বিএনপি নেতৃত্বাধীন সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর প্রকাশিত এক প্রতিবেদনে বড় ধরনের ভুল চোখে পড়েছে। গত ২৪ আগস্ট আয়োজিত এক মিডিয়া সংলাপে সিপিডি দাবি করেছিল, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৯৫টি কারখানা বন্ধ হয়েছে এবং এতে ৬২ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তবে পরে জানা যায়, এই তথ্যটি আসলে এক বছর আগের, বিষয়টি তখনকার সময়ের নয়।